spot_img

৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

১ জনের মৃত্যুর দিনে চট্টগ্রামে শনাক্ত ২৪৭

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৪৭ জনের দেহে। এদের মধ্যে নগরের ১২৩ জন এবং বিভিন্ন উপজেলার ১২৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬ হাজার ৮৮ জনে।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

আরও জানা যায়, গতকাল বুধবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের দশটি ল্যাবে ১ হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২৪৭ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৬ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৯৮ জনের নমুনা পরীক্ষায় ৪৬, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১০৬ জনের নমুনা পরীক্ষায় ২৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭০ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৭ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৭ জনের নমুনা পরীক্ষা করে ৯ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩ জনের নমুনা পরীক্ষা করে ৭ জন ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

আরো পড়ুন: রামেক করোনা ইউনিটে রেকর্ড ১৮ জনের মৃত্যু

একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের আটটি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss