spot_img

১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রামেক করোনা ইউনিটে আরো ১৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে তারা মারা যান।

শনিবার (২৬ জুন) সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে পুরুষ ৮ জন ও নারী ৯ জন। মৃতদের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে।

সাইফুল ফেরদৌস আরো জানান, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর নয়জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন ও নওগাঁর দুইজন ও নাটোরের দুইজন ছিলেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহীর চারজন ও চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোর একজন ও নওগাঁর একজন। অন্যদিকে, উপসর্গে মারা গেছেন রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নওগাঁর একজন ও নাটোরের একজন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৮৮ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৪৩ জন ভর্তি রয়েছেন।

আরো পড়ুন: চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩১৩ জনের নমুনা পরীক্ষায় ১১৩ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৫০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৬২ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ৪৯ শতাংশ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss