spot_img

৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: চট্টগ্রামে একদিনে নতুন আক্রান্ত ৫৫০

চট্টগ্রামে করোনার সংক্রমণ যেন লাগামহীন। শনিবার যেখানে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৩৯ জন, সেখানে রোববার (১৬ জানুয়ারি) আক্রান্ত হয়েছেন ৫৫০ জন।

যা পূর্ববর্তী দিনের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ৯৮৩টি। নতুন আক্রান্তদের মধ্যে ৩৬২ জন মহানগর এলাকার ও ১৮৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪ হাজার ৯৭৭ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৫ জনের মধ্যে ৭২৫ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss