spot_img

২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বৃষ্টির পর মোস্তাফিজের আরও একটি উইকেট

টস জিতে বল করতে নেমে দ্বিতীয় ওভারেই সাফল্য তুলে নিয়েছে বাংলাদেশ। মোস্তাফিজের দ্বিতীয় বলে লেগবিফোরের ফাঁদে পড়ে বিদায় নিয়েছেন ওপেনার সুনিল আম্ব্রিস। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩.৩ ওভারে ১ উইকেটে ১৫ রান। ব্যাট করছেন ম্যাকার্থি (৪) ও সিলভা (৪)।

রুবেলের প্রথম ওভারের শেষ বলে দিনের প্রথম ছয়টি মেরেছিলেন আম্ব্রিসই। কিন্তু দ্বিতীয় ওভারে আর সুবিধা করতে পারলেন না। মোস্তাফিজের ফুলার লেংথের বল ফ্লিক করতে গিয়ে পরাস্ত হন। শুরুতে আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়েছিলেন তিনি। কিন্তু রিভিউতে তার আবেদন টেকেনি। বিদায় নেন ৭ রান করে।

চতুর্থ ওভারে মোস্তাফিজ তিন বল করার পরেই শুরু হয় বৃষ্টি। ফলে মাঠ ঢেকে রাখা হয়েছে কভার দিয়ে। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। অল্পকিছুক্ষণের মধ্যেই মাঠে নেমেছে দু-দল। আর নেমেই সাফল্য। ৫ ওভারের ২ বলেই সিলভাকে বিদায় করে মোস্তাফিজ। তবে এই উইকেটের জন্য লিটনকেও ধন্যবাদ দিতে হয়। তার ফ্লাই করে ক্যাচ ধরাটা সত্যি অসাধারণ। সব মিলিয়ে এই রিপোর্টটি লেখা পর্যন্ত ৭ ওভার ২ বলে ওয়েস্টইন্ডিজ ২৭ রান সংগ্রহ করেছে। এই ২৭ রান করতে তাদের হারাতে হয়েছে ২ উইকেট।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss