spot_img

১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মোস্তাফিজের পর বিধ্বংসী রূপে সাকিব

খেলা মাঠে গড়াতে না গড়াতেই বাগড়া দিল বৃষ্টি। তার আগে-পরে তোপ দাগলেন মোস্তাফিজুর রহমান। দীর্ঘদিন পর ফেরা সাকিব আল হাসান তুললেন তিন সাফল্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ে নেমে দারুণ করছে বাংলাদেশ।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাটে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়েছে উইন্ডিজ। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান তুলতে পেরেছে ৫৯।

প্রথম আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন। সুনীল আমব্রিসকে (৭) এলবিডব্লিউ করে সাজঘরের পথ দেখান। ফিজের ভেতরে ঢুকতে থাকা বল ব্যাটে আনতে পারেননি তিনি, রিভিউ নিয়েও পার পাননি।

বৃষ্টিতে ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকার পর আবারও দৃশ্যপটে মোস্তাফিজ। তার বলে গালিতে অনেকটা গা বাতাসে ভাসিয়ে দর্শনীয় ক্যাচ নেন লিটন দাস। জশুয়া ডি সিলভাকে ৯ রান করে ফিরতে হয়।

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব এনে দেন তৃতীয় সাফল্য। বোল্ড করে সাজঘরে পাঠান ১২ রান করা আন্দ্রে ম্যাক্কার্থিকে।

খানিক পর মুশফিকের সহযোগিতায় নিজের দ্বিতীয় উইকেটটি তোলেন সাকিব। অধিনায়ক জেসন মোহাম্মদ ছিলেন ১৭তে, সাকিবের বল ধরে তাকে স্টাম্পিং করেন মুশি।

পরের ওভারে ক্রমাহ বোনেরকে রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউ করেন সাকিব। তুলে নেন নিজের তৃতীয় সাফল্য।

এদিন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হয়েছে তামিম ইকবালের। সঙ্গে টাইগার জার্সিতে অভিষেক হয়েছে পেসার হাসান মাহমুদের। দেশের ১৩৪তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে লাল-সবুজের জার্সি গায়ে চাপিয়েছেন ২১ বছর বয়সী ডানহাতি পেসার।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss