spot_img

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

প্রথম ওয়ানডেতে এসেছে ৩৩ রানের দারুণ জয়। মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ের পর মেহেদি হাসান মিরাজ ঘূর্ণিতে সহজ জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই নিশ্চিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়। এমন ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

এই ম্যাচ জিতলে হবে ইতিহাসও। এখনো পর্যন্ত কখনো শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলেই সেই অতৃপ্তি দূর হবে তামিম ইকবালদের। বড় সুযোগ আছে আরও একটি।

এই ম্যাচ জিতলেই আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠে যাবে বাংলাদেশ। সাত ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে ইংল্যান্ডকে টপকে বাংলাদেশ উঠে যাবে ফাইনালে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss