spot_img

১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন

আগের ম্যাচে জয় এলেও দ্বিতীয় ম্যাচেই এসেছে দুই পরিবর্তন। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এই ম্যাচে অভিষেক হচ্ছে পেসার শরিফুল ইসলামের।

আগের ম্যাচে ৯ ওভারে ৬২ রান দেওয়া তাসকিন আহমেদের জায়গায় খেলবেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই পেসার। যদিও পারফরম্যান্সের কারণে নয়, চোট পাওয়ায় খেলছেন না তাসকিন। টসের সময় এমনটিই জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

এছাড়া একাদশ থেকে বাদ পড়েছেন আগের ম্যাচে ডাক মারা মোহাম্মদ মিঠুনও। দীর্ঘদিন ধরেই তার দলে থাকা নিয়ে সমালোচনা হচ্ছিলো। অবশেষে তকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় খেলবেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম

শ্রীলঙ্কা একাদশ : দানুশকা গুণাতিলাকা, কুসাল পেরেরা (অধিনায়ক), পাথুম নিসানকা, কুসাল মেন্ডিস, ধনঞ্জায়া ডি সিলভা, আশেন বান্দারা, দাশুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লাকসান সন্দাকান ও দুশমন্ত চামিরা

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss