spot_img

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃষ্ণার হ্যাটট্রিক

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে বিপক্ষে হ্যাটট্রিক করেছেন টাইগ্রেস পেসার ফারিহা তৃষ্ণা। তবে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬১ রানের বিশাল সংগ্রহ গড়েছে।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন জিওর্জিয়া ওয়ারহাম। তিনি ৩০ বলে ১০টি চারে নিজের ইনিংস সাজান। এছাড়া ওপেনার গ্রেস হ্যারিস ৩৪ বলে ৪৭ রান করেন।

বাঁহাতি পেসার ফারিহা ইনিংসের শেষ তিন বলে এলিস পেরি, সোফি মলিনিউ এবং বেথ মুনির উইকেট নিয়ে হ্যাটট্রিকের দেখা পান। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম এবং সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করলেন ফারিহা ইসলাম।

এছাড়া দুটি করে উইকেটের দেখা পান নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss