spot_img

১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

টস জিতে চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম নামেন ওপেনিংয়ে। তবে প্রোটিয়াদের বিপক্ষে শুরুতেই ৫০ রানের আগে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

সোমবার (২১ অক্টোবর) শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চ বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ২৬.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬০ রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপের মুখে সাজঘরে ফিরেছেন সাদমান ইসলাম, মুমিনুল হক, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss