spot_img

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাজধানীর মতিঝিলে গাড়ির গ্যারেজে ভয়াবহ আগুন

রাজধানীর মতিঝিলের মধুমিতা সিনেমা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

রোববার (২৫ জুলাই) বেলা ১১টা ৫ মিনিটে এ আগুন ধরে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ডিউটি অফিসার এরশাদ হোসেন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কীভাবে আগুন লেগেছে, সেটি এখনও জানা যায়নি। আমাদের পাঁচটি ইউনিট সেখানে কাজ করছে। এখনও হতাহতের কোনো ঘটনা পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণ শেষে বিস্তারিত জানানো হবে।’

তিনি জানান, সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss