spot_img

২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

২৩ মে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ২৩ মে। আর বিশ্ববিদ্যালয় খুলবে ২৪ মে। কিন্তু চলমান লকডাউন আরও বাড়ানোর কারণে করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে ঘোষিত সময়ে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান।

শনিবার (১৫ মে) শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসব কথা বলেন।

তিনি জানান, যেহেতু চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে, তাই ২৩ মে স্কুল–কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয়ে খোলা সম্ভব হবে না।

শুধু তা–ই নয়, আরও কিছুদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও প্রথমে তা সবার জন্য খুলবে না। প্রথমে শুধু এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষ খোলা হবে। তাদের সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে ক্লাস করানোর পর পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss