spot_img

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সাত কলেজের বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে অনার্স তৃতীয় বর্ষের বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষ (পুরাতন সিলেবাস) অনিয়মিত ও মান উন্নয়ন পরীক্ষা পিছিয়ে ২১ মে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। বাকি পরীক্ষাগুলো আগের সূচি অনুযায়ী হবে।

নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের জেরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকায়। ছাত্রদের সঙ্গে সংহতি জানিয়েছে বাকি ৬ কলেজের শিক্ষার্থীরাও। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সংঘর্ষের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss