spot_img

২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিশ্ববিদ্যালয়ে র‌্যাগ ডে বন্ধের নির্দেশ

দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগ ডে উদযাপনের নামে সব ধরনের অশ্লীলতা, নগ্নতা, ডিজে পার্টি, অশোভন আচরণ, নিষ্ঠুর ও নিষিদ্ধ কর্মকাণ্ড এবং বুলিং অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

সোমবার (৪ জুলাই) এ সংক্রান্ত চিঠি বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রারকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-৪৫১৫/২০২২ এর একটি আদেশে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগ ডে উদযাপনের নামে সব ধরনের অশ্লীলতা, নগ্নতা, ডিজে পার্টি, অশোভন আচরণ, নিষ্ঠুর ও নিষিদ্ধ কর্মকাণ্ড এবং বুলিং অবিলম্বে বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, হাইকোর্ট ডিভিশনের উল্লিখিত নির্দেশনা মোতাবেক সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উক্তরূপ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss