spot_img

১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শিক্ষামন্ত্রী কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন না

২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)। এবার সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। এবার সকাল ১০টার পরিবর্তে পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়।

নিয়ম অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর দিনে রাজধানীর যেকোনো একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। তবে এবার কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন না দিপু মনি।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ১টা ৪৫ মিনিটের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী। তাই এবার তিনি এসএসসি পরীক্ষার কোনো কেন্দ্র পরিদর্শনে যাবেন না। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেবে।

প্রসঙ্গত, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন শুরু করে ৬ জুলাই শেষ করার কথা ছিল। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে সিলেট অঞ্চল এবং উত্তরের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা কারণে গত ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss