spot_img

৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

ফেনী ও নোয়াখালী জেলার বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের বৃহস্পতিবারের (১০ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া এই পরীক্ষার নতুন সময়সূচি পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে, ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে উল্লেখিত দুটি জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে, গত ৩ জুন প্রকাশিত সময়সূচি অনুযায়ী অন্যান্য সব পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত এই পরীক্ষার পরবর্তী তারিখ জানার জন্য শিক্ষার্থীদের নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণের জন্যও অনুরোধ করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss