spot_img

৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে ইসি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

গত ৩ জানুয়ারি তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে ৫ জানুয়ারি বিকেলে ইসিতে গিয়ে আপিল জমা দেন তিনি।

আরও পড়ুন: হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুরু হয়েছে আজ। যা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত চলবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss