spot_img

৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হজ্ব পালন করতে গিয়ে এক বাংলাদেশির মৃত্যু

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সেলিম (৫৬) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শনিবার মক্কা নগরীতে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা যায়। তার নাম মুহাম্মদ সেলিম (৫৬)। তিনি মিরপুরের পল্লবী এলাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর বিকে ০৫৭৭৫৬৪।

মক্কায় বাংলাদেশ হজ কার্যালয়ের কাউন্সিলর মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার থেকে হজ ফ্লাইট শুরু হয়। শেষ ফ্লাইট ৫ আগস্ট। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।

এ পর্যন্ত বাংলাদেশ থেকে ১২ হাজার ৫৮৩ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন।

 

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss