spot_img

৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

জেদ্দা থেকে বিমানের ফ্লাইট ১৮ সেপ্টেম্বর

আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকায় চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার সুবিধার্থে এ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে এয়ারলাইন্সটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে, করোনার কারণে দীর্ঘদিন ধরেই এই দুই দেশের মধ্যে নিয়মিত ফ্লাইট বন্ধ রয়েছে। এতে প্রবাসী বাংলাদেশি কর্মীরা দেশে ফিরতে পারছেন না। প্রবাসীদের চাহিদা থাকায় বিমান জেদ্দায় ধারাবাহিক চার্টার্ড ফ্লাইটের অংশ হিসেবে ১৮ সেপ্টেম্বর আরেকটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

সংস্থাটি আরও বলছে, দেশে ফিরতে আগ্রহী প্রবাসী যাত্রীদের বিমানের ওয়েবসাইটে নির্ধারিত লিংকে প্রবেশ করে নাম নিবন্ধন করতে হবে। সঙ্গে অবশ্যই পাসপোর্ট ও ইকামার কপি নিবন্ধন লিংকে আপলোড করতে হবে। ভাড়া ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইটে www.biman-airlines.com উল্লেখ করা আছে।

আরো পড়ুন: সিসিইউতে ভর্তি সম্রাট

করোনার কারণে গেলো মার্চ থেকে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে। ফলে গত ছয় মাসে দেশটিতে একাধিক বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে রাষ্ট্রয়াত্ত এই উড়োজাহাজ সংস্থা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss