spot_img

৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অভিযান শেষে র‍্যাব হেফাজতে পরীমনি

বিপুল বিদেশী মদ জব্দ

চিত্রনায়িকা পরীমণিকে হেফাজতে নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (৪ আগস্ট) বিকেলে তার বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেওয়া হয় ।

পরীমণির বাসা থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মদ উদ্ধার করেছে র‍্যাব। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিকেল সাড়ে চারটার দিকে বনানীর লেক ভিউ ১৯/এ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে র‍্যাবের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ফোর্সটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।

তিনি বলেন, সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমণির বাসায় র‍্যাব অভিযান পরিচালনা করছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

অভিযান চলাকালে বিকেল পৌনে পাঁচটার দিকে পরীমণির বাসার নিচে দেখা যায়, র‍্যাব-১ এর একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। এছাড়া, পুলিশের বেশ কয়েকটি গাড়িও ছিল। বাসার আশপাশে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। মূল গেটের সামনে কয়েকজন র‍্যাব সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আরো পড়ুন: সুনির্দিষ্ট অভিযোগে পরীমনির বাসায় র‍্যাবের অভিযান

অভিযান শুরুর ৩০ মিনিট পর তার বাসায় একে একে তিন থেকে চারজন র‍্যাবের নারী সদস্য প্রবেশ করেন। এরপর পরীমণিকে আটকের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss