spot_img

২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নিজ অ্যাপার্টমেন্ট থেকে প্রত্যুষা গারিমেলার মরদেহ উদ্ধার

নিজের অ্যাপার্টমেন্ট থেকে ভারতের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুন) তেলেঙ্গানার হায়দরাবাদের বানজারা হিলসের অ্যাপার্টমেন্টের বাথরুম থেকেই উদ্ধার হয় নিথর দেহ। প্রাথমিক অনুমান বলছে, আত্মহত্যা করেছেন প্রত‍্যুষা। ফ‍্যাশন ডিজাইনারের রহস‍্যজনক মৃত‍্যুর তদন্তে নেমেছে পুলিশ। খবর এনডিটিভির।

নিজের নাম ‘প্রত্যুষা গারিমেলা’ নামে একটি ফ্যাশন স্টুডিও প্রতিষ্ঠা করেছিলেন তিনি। বানজারা হিলসে প্রতিষ্ঠিত তার ওই ফ্যাশন স্টুডিওটির শীর্ষ সেবা গ্রহীতাদের মধ্যে টালিউড, বলিউড এবং বিভিন্ন সেক্টরের জনপ্রিয় ব্যক্তিরা রয়েছেন।

বানজারা হিলস পুলিশের সার্কেল ইন্সপেক্টর জানিয়েছেন, তার মরদেহ বাথরুম থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

তার বাথরুম থেকে কার্বোন মনোক্সাইডের বোতলা পাওয়া গেছে। এই ঘটনায় একটি রহস্যজনক মৃত্যুর মামলা হয়েছে এবং ঘটনার ব্যাপারে আরও তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে প্রত্যুষার বন্ধুরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss