spot_img

১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কষ্ট আমি নিলাম, সুখ তোমাকে দিলাম : মৌসুমী

চড়-পিস্তল কাণ্ডে কয়েকদিন ধরেই চিত্রনায়ক ওমর সানী, জায়েদ খান ও নায়িকা মৌসুমী আলোচনার কেন্দ্রে আছেন। যার রেশ ধরেই গুঞ্জন উঠে সানী-মৌসুমির ২৭ বছরের সংসার ভেঙে যাচ্ছে। সেই কষ্টের কথাই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন মৌসুমী।

শুক্রবার (১৭ জুন) রাতে ফেসবুকে পোস্ট করেন জনপ্রিয় এই দেশীয় নায়িকা। এতে এলোমেলো চুলে একটি ছবিও যুক্ত করেন।

ফেসবুক পোস্টে মৌসুমী লিখেন, ‘বৃষ্টিতে ভিজে গেলাম, বৃষ্টিও বলে লিলি ফ্লাওয়ারস তোমার জন্য। ভিজে ভিজে কিছু কথা মনে হলো, কোনো একসময় বলব যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। খুব চেষ্টা করছি শক্ত থাকতে, অভিমানী মন বড় দুর্বল। নিজের দুর্বলতা অন্য কারো ওপর চাপিয়ে কেউ ভালো থাকতে পারে না। কষ্ট আমি নিলাম, সুখ তোমাকে দিলাম।’

এর আগে বৃহস্পতিবার (১৬ জুন) রাত দেড়টায় ফেসবুকে একটি ছবি শেয়ার করেন সানী। যেখানে দেখা যায়, এক টেবিলে বসেই খাবার খাচ্ছেন সানী-মৌসুমী। সঙ্গে আছেন তাদের ছেলে ফারদিনসহ পরিবারের অন্য সদস্যরা। ছবির ক্যাপশনে নায়ক লেখেন, ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।’

উল্লেখ্য, গত ১০ জুন রাতে ডিপজলের ছেলের বিয়েতে ঘটনার সূত্রপাত। বিয়ের ভরা মজলিশেই মৌসুমীকে দীর্ঘদিন বিরক্ত করার অভিযোগে তুলে জায়েদ খানকে চড় মেরে বসেন ওমর সানী। পরে বিষয়টি তিনি গণমাধ্যমে জানালে জায়েদ সেটি অস্বীকার করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss