spot_img

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাজ্যকে নিয়ে ঘরে ফিরে আকিকা দিলেন রাজ-পরী

কদিন আগেই রাজ-পরীর কোলজুড়ে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। নিজেদের প্রথম সন্তান রাজ্যকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এই তারকা দম্পতি।

পরীমনির ঘনিষ্ঠজন ও নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, ছেলেকে নিয়ে ঘরে ফিরে বুধবার সকালেই দুটি খাসি জবাই করে আকিকা দিয়েছেন পরীমনি ও শরিফুল রাজ। এ সময় মিলাদ মাহফিলের আয়োজনও করা হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, রেদওয়ান রনি, রায়হান রাফি, অভিনেত্রী তমা মির্জাসহ অনেকে।

চয়নিকা তার ফেসবুক স্ট্যাটাসে এ প্রসঙ্গে লিখেছেন: ‘অনেক অনেক আশীর্বাদ রাজ্য তোমার জন্যে। মায়ের মতো সাহসী আর সুন্দর মনের মানুষ হও, নিরাপদে থেকো। আর বাবার মতো সাহসী প্রেমিক আর কেয়ারিং হও। এই প্রার্থনা। আর নানিমাকে কিন্তু ভুলে যেও না!! হুম।’

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বুধবার সকালে বাড়ি ফেরেন রাজ-পরী। গত ১০ আগস্ট সন্তানের জন্ম দেন পরীমনি। নাম রাখেন শাহীম মুহাম্মদ রাজ্য।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss