spot_img

২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মেয়ে হলে কি নামে ডাকবেন জানালেন মাহি

প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর প্রথম সন্তানটি যদি মেয়ে হয় তাহলে নাম রাখবেন ফারিশতা। মাহি জানান, মেয়ে হলে নাম ফারিশতা রাখবো। ছেলে হলে কী নাম রাখবো তা এখনো ঠিক করেনি। তবে আমি জানি, মেয়েই হবে’।

‘যাও পাখি বলো তারে’ আগামী অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রথমবার মা হওয়ার বিষয়ে মাহি আরও জানান,এই অনুভূতি বলে বুঝানো যাবে না। প্রথম তো! তবে আব্বু, আম্মু, ওর (স্বামী রাকিব) যত্নে বুঝতে পারছি, কিছু একটা হতে যাচ্ছে। এটা একটা আনন্দের খবর। আমরা আনন্দের খবরগুলো কেন লুকিয়ে রাখি জানি না। আমার মনে হয়েছে, এত বড় সুখবর আমি লুকিয়ে রাখতে চাই না।

‘যাও পাখি বলো তারে’ ছবির মুক্তি উপলক্ষে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে মাহি মুখোমুখি হন সাংবাদিকদের। ছবি নিয়ে কথা বলার এক পর্যায়ে মাহি এসব কথা বলেন।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss