spot_img

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মেয়ের বাবা-মা হলেন বাপ্পা ও তানিয়া

মেয়ে সন্তানের বাবা-মা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী-উপস্থাপিকা তানিয়া হোসাইন দম্পতি।

রাজধানীর স্কয়ার হাসপাতালে বুধবার সকাল ১০.৩৮ মিনিটে ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দেন তানিয়া।

বাপ্পা মজুমদার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে খুশির এই সংবাদ সবাইকে জানিয়েছেন।

বাপ্পা জানান, কন্যা সন্তানের বাবা হলাম। মা এবং সন্তান দুই জনেই সুস্থ আছে।

স্ট্যাটাস দেওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের আশীর্বাদ ও অভিনন্দনে ভরে যাচ্ছে কমেন্টস বক্স।

জন্মের আগে থেকেই নাম ঠিক করে রেখেছিলেন এই দম্পতি। মেয়ের নাম রাখা হয়েছে অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা।

গত বছর ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে এই তারকা জুটির বাগদান অনুষ্ঠিত হয় এবং ২৩ জুন ঘরোয়াভাবে বিয়ে করেন তারা।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss