spot_img

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাবা হারালেন সংগীত শিল্পী তাহসান

জনপ্রিয় তারকা শিল্পী, অভিনেতা তাহসান খানের বাবা সানাউর রহমান খান মারা গেছেন। বুধবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাবার মৃত্যুর খবর জানিয়ে তাহসান খান গণমাধ্যমকে বলেন, ‘রাতে হঠাৎ করে বাবার শরীর খারাপ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে বাবা চলে যান। বাবার জন্য সবাই দোয়া করবেন।’

তাহসানের বাবার মৃত্যুর খবরে শোক প্রকাশ করছেন সংগীত ও নাটকের তারকারা। নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘তাহসান ভাইয়ের বাবা ইন্তেকাল করেছেন। আঙ্কেলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌস নসীব করেন।’

তা ছাড়াও অভিনেত্রী ঈশিকা খান, সংগীতশিল্পী কর্নিয়া, সায়লা সাবি, অভিনেতা মুকিত জাকারিয়াসিহ শোবিজের অনেকে শোক প্রকাশ করে সান্ত্বনা জানাচ্ছেন সহকর্মী তাহসানকে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss