spot_img

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

৭৭তম কান উৎসবের পর্দা উঠছে আজ

৭৭তম কান ফিল্ম ফেস্টিভালের পর্দা উঠছে আজ মঙ্গলবার (১৪ মে)। শোবিজ বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব এটি।

ফ্রান্সের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে জমকালো আয়োজনে বসবে এই আসর। এ উপলক্ষে কান শহরে জড়ো হচ্ছেন বিশ্বের বড় বড় চলচ্চিত্র তারকারা।

প্রতি বছরই এ অনুষ্ঠানে বেশ কিছু বাছাই করা সিনেমা দেখানো হয়। এবারের তালিকায় রয়েছে কিছু ভারতীয় সিনেমাও। তালিকায় রয়েছে পায়েল কাপাডিয়ার ‌‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ও শ্যাম বেনেগালের ‘মন্থন’। এছাড়াও এই তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি সিনেমা।

‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমায় মুম্বাইয়ের একজন নার্সের জীবনযাপন তুলে ধরা হয়েছে।

ব্রিটিশ-ইন্ডিয়ান সিনেমা ‘সন্তোষ’ এবার দেখানো হবে কান উৎসবে। এই সিনেমায় এমন একটা মেয়ের গল্প দেখানো হয়েছে, যে তার মৃত স্বামীর জায়গায় পুলিশের চাকরি পেয়েছে আর চাকরি করছে।

আর এই কাজের সূত্রেই একটি অল্পবয়সী মেয়ের ধর্ষণ ও খুনের তদন্তে জড়িয়ে পড়ে সে। সন্তোষ-এর জীবনকে নিয়েই এগিয়েছে সিনেমার গল্প।

‘সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো’ সিনেমাটিও কান-এ দেখানোর জন্য মনোনীত হয়েছে। ১৬ মিনিটের এই ছোটগল্পে দেখানো হয়েছে এক বয়স্ক নারীর জীবনের কথা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss