spot_img

২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সেপ্টেম্বরে ছাত্রদলের কাউন্সিল

আগামী মাসে ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় নয়াপল্টনস্থ বিএনপির কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তবে বিএনপির এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর হতে পারে ছাত্রদলের কাউন্সিল। সার্বিক বিষয়ে এ্যানি বলেন, আমরা আজ সন্ধ্যায় বৈঠকে শেষে ছাত্রদলের কাউন্সিলের বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। ঈদের পরেই কাউন্সিলের তারিখ ঘোষণা করা হবে। আশা করছি সবার সমন্বয়ে সুষ্ঠু এবং সুন্দর একটি কাউন্সিল হবে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু, যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss