spot_img

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ আর নেই

একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজ আর নেই। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান। তিনি লিখেছেন, মাসুম ভাই আর নেই।

মাসুম আজিজ অনেকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

অভিনয়ের জন্য মঞ্চ, টেলিভিশন আর সিনেমায় খ্যাতি রয়েছে মাসুম আজিজের। বিশ্ববিদ্যালয় জীবন থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত তিনি। প্রথম টিভি নাটকে অভিনয় করেছেন ১৯৮৫ সালে। দীর্ঘ অভিনয় জীবনে চার শতাধিক নাটকে কাজ করেছেন মাসুম আজিজ।

অভিনয়শিল্পী পরিচয় ছাড়াও মাসুম আজিজ চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবে পরিচিত। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তার। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।

‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মাসুম আজিজ। শিল্পকলার অভিনয় শাখায় অবদানের জন্য ২০২২ সালে তিনি একুশে পদক লাভ করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss