spot_img

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশের স্বর্ণ জয়

দক্ষিণ এশিয়া (এসএ) গেমসে আরেকটি স্বর্ণ জয় করল বাংলাদেশ।

রবিবার পোখরার রঙ্গশালা আর্চারি রেঞ্জে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ফাইনালের শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে স্বর্ণ জিতে নেয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে লড়াই করেন রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেল। শ্রীলঙ্কার হয়ে লড়েন রবিন কাভিশ, সজীব ডি সিলভা ও সান্দান কুমার হেরাথ।

প্রথম সেট বাংলাদেশ জিতে নেয় ৫৫-৫১ পয়েন্টের ব্যবধানে। দ্বিতীয় সেট বাংলাদেশ হারে ৫৫-৫৭ তে। তৃতীয় সেটটি বাংলাদেশ ৫৪-৫১ ব্যবধানে জয়ী হয়। আর শেষ সেটটি ৫৪-৫৪ তে ড্র হলেও আগেরগুলোতে এগিয়ে থাকায় ৩-২ সেটে জিতে যায় বাংলাদেশ।

এবারের এসএ গেমসে এটি বাংলাদেশের অষ্টম সোনার পদক।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss