spot_img

৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন। মঙ্গলবার (২৩ মে) তার কোভিড পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

এ নিয়ে তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন তিনি। তাঁর করোনা প্রতিরোধের টিকার চতুর্থ ডোজ নেয়া আছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, মহাসচিব সোমবার দুপুর থেকে অসুস্থ বোধ করছিলেন। মঙ্গলবার তার করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। করোনা প্রতিরোধের টিকার চতুর্থ ডোজ নেয়া আছে মির্জা ফখরুলের।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss