spot_img

১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বান্দরবানে কেএনএফের ৫৭ সদস্যের দু’দিনের রিমান্ড

বান্দরবানে সেনাবাহিনীর নেতৃত্বে সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার কেএনএফের ৫৭ সদস্যের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেনের আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন চাইলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান কারাগার থেকে তাদের আদালতে নিয়ে আসা হয়। এদের মধ্যে ১৭ জন নারী রয়েছে। পরে আদালত থেকে তাদের কড়া নিরাপত্তায় আবার তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ সদস্যরা আক্রমণ চালিয়ে অস্ত্র গুলি ও টাকা লুট করে নিয়ে যায়। অপহরণ করা হয় রুমা সোনালী ব্যাংকের ম্যানেজারকে।

এ ঘটনায় এপর্যন্ত নয়টি মামলা দায়ের করা হয়। পরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে এ পর্যন্ত কেএনএফের সদস্য ও সহযোগীসহ ৫৭ জনকে গ্রেপ্তার করে। এদের সবাইকে বিশেষ নিরাপত্তায় বান্দরবান কারাগারে রাখা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে বান্দরবানের রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সন্ত্রাসী তৎপরতা দমন ও কেএনএফ সদস্যদের আটকে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss