spot_img

২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়ল

অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার (১২ আগস্ট) প্রজ্ঞাপন জারি করে কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করে।

জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় গত ১২ ফেব্রুয়ারি ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা ও রাজনৈতিক দল, শক্তির সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কমিশনের সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ সহ-সভাপতি হিসেবে রয়েছেন।

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের আয়ুব মিয়া, পুলিশ সংস্কার কমিশনের সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান।

কমিশনের কাজ শুরু হয় ১৫ ফেব্রুয়ারি, যার মেয়াদ ছিল ১৫ আগস্ট পর্যন্ত। প্রথম পর্বের সংলাপে ১৬৬টি প্রস্তাবের মধ্যে ৬২টি বিষয়ে এবং দ্বিতীয় পর্বে ২০টি সাংবিধানিক বিষয়ে ঐকমত্য হয়েছে।

কোমিশন জানিয়েছে, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ এবং জুলাই সনদ মানার বাধ্যবাধকতা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী সপ্তাহে কমিশন রাজনৈতিক দলের সঙ্গে তৃতীয় ধাপের সংলাপে বসবে। মেয়াদ শেষ হওয়ার আগে এই সংলাপের প্রস্তুতির জন্য এক মাস মেয়াদ বাড়ানো হলো।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss