spot_img

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর

দুই দিনের বিরতি শেষে চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন শ্রমিক-কর্মচারীরা। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে হস্তান্তরের প্রতিবাদে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়। এর ফলে বন্দরের সকল ধরনের অপারেশনাল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

এর আগে একই দাবিতে গতকাল শনিবার থেকে কর্মবিরতি এবং গত বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করে আসছিল ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। উদ্ভূত পরিস্থিতিতে গত বৃহস্পতিবার বিকেলে নৌপরিবহণ উপদেষ্টা শ্রমিক নেতাদের সাথে বৈঠক করেন। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শুক্রবার ও শনিবার কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। তবে শ্রমিক নেতাদের অভিযোগ, দাবি পূরণ না করে উল্টো আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন শুরু হয়েছে।

আজ রোববার এক সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন জানান, দাবি আদায় না হওয়ায় তারা পুনরায় ধর্মঘটে ফিরেছেন। তিনি অভিযোগ করেন, গত রাতে শ্রমিক নেতাদের বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে এবং সকাল পর্যন্ত অন্তত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে বন্দরে পণ্য খালাস ও পরিবহণের কোনো কাজ হচ্ছে না।

শ্রমিক নেতারা আরও অভিযোগ করেন, কর্মসূচি স্থগিত থাকাকালীন বন্দর কর্তৃপক্ষ আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছে। শ্রমিক ঐক্য পরিষদের (স্কপ) যুগ্ম সম্পাদক ইফতেখার কামালসহ অন্যান্য নেতারা এই পরিস্থিতির জন্য বন্দর চেয়ারম্যানকে দায়ী করেন এবং অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন। দাবি আদায় ও গ্রেপ্তারকৃতদের মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss