spot_img

২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

১৩ দেশের সরকারপ্রধানকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য শপথ অনুষ্ঠানে অংশ নিতে ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

দলটির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় এবং সরকার গঠনের প্রস্তুতিতে থাকা বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অন্তর্বর্তী সরকারের এক কর্মকর্তা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেবেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন তাদের শপথ পাঠ করাবেন বলে জানা গেছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে বিএনপি জোট সরকার গঠনের পথ সুগম করে। নতুন সরকার শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss