ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যরা তারেক রহমানের নেতৃত্বে শপথ গ্রহণ করেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সকাল সাড়ে ১০টায় শপথ অনুষ্ঠান শুরু হয়। বিএনপির সংসদ সদস্যদের শপথের পর জামায়াত নেতৃত্বাধীন জোটের শপথ নেওয়ার কথা রয়েছে।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আজ শপথ নেবে না বিএনপি।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও মিত্ররা ২১২ আসনে জয়লাভ করে। বিএনপি দল হিসেবে ২০৯টি আসন লাভ করে, আর জোটের মধ্য থেকে জয়লাভ করেন তিনজন।
চস/স


