spot_img

২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সাঈদ আল নোমান

হালিশহরে মর্মান্তিক বিস্ফোরণে দগ্ধদের দেখতে রাজধানীর জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি সেখানে চিকিৎসাধীন দগ্ধ রোগীদের খোঁজখবর নেন।

হাসপাতাল পরিদর্শনকালে সাঈদ আল নোমান চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দগ্ধদের বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। পাশাপাশি তিনি আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দগ্ধদের জন্য সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

সাঈদ আল নোমান বলেন, “হালিশহরের এই মর্মান্তিক ঘটনায় দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন হলে অতিরিক্ত চিকিৎসা সহায়তাও প্রদান করা হবে।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হালিশহরের ঘটনায় দগ্ধ সকল রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পরিদর্শন শেষে সাঈদ আল নোমান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি তাদের পরিবারের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন।

প্রসঙ্গত এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জন মারা গেছে। বর্তমানে আরও ছয়জন দগ্ধ রোগী সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss