spot_img

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

মন্ত্রিসভার নতুন সদস্যের নাম ঘোষণা করলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা পৌনে একটার দিকে তিনি এই শপথ নেন। তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

১৩তম জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হওয়া আহমেদ আযম খান বিএনপির প্রবীণ রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বে ছিলেন এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

শপথ নেওয়ার পর আযম খান দলের সর্বস্তরের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সখীপুর-বাসাইলের সামাজিক ও রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ রাখবেন। পাশাপাশি দল-মত নির্বিশেষে সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss