মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় ঢাকা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে তিনি এই ডাকটিকিট ও আনুষঙ্গিক স্মারক উন্মোচন করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড অবমুক্ত করেন। একই সঙ্গে তিনি একটি বিশেষ সিলমোহরও উদ্বোধন করেন।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ থেকেই এসব স্মারক ডাকটিকিট ও খাম নির্দিষ্ট ডাকঘরগুলোতে সাধারণ মানুষের সংগ্রহের জন্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চস/স


