spot_img

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি নিয়ে সুখবর আসছে: মন্ত্রী

পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি নিয়ে সুখবর আসতে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে উদ্যোগ নেয়া হচ্ছে। আশা করি শান্তি চুক্তি নিয়ে সুখবর আসবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান স্বকীয় কৃষ্টি সংস্কৃতি রক্ষার নির্দেশ দিয়েছেন। দেশে পাহাড়ি বাঙালি ভেদাভেদ নেই। সব জনগোষ্ঠীকে নিয়ে এগিয়ে যাওয়াই লক্ষ্য। এখানে কোনো বৈষম্য থাকবে না।’

এবারের নববর্ষের উৎসব ‘বৈসাবি’ নামে নয়, পার্বত্য এলাকার বিভিন্ন সম্প্রদায়ের নিজ নিজ নামে উদ্‌যাপিত হবে জানিয়েছেন দীপেন দেওয়ান বলেন, ‘বৈসাবি নামটিতে শুধু তিনটা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ছিল। যে কারণে এবার সেটি বাদ দিয়ে তিন পার্বত্য জেলায় ১১টি সম্প্রদায়ের সংস্কৃতি ও জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে প্রধান সামাজিক উৎসব বিজু, বৈসু, সাংগ্রাই, বিষু, চাংলান, চাংক্রান নামে ১২ এপ্রিল থেকে পালন শুরু হবে।’

তিনি বলেন, ‘সকালে র‍্যালির মাধ্যমে কর্মসূচি উদ্বোধন হবে। পাহাড়ের ঐতিহ্য মেনে রমনা পার্কের লেকের জলে ভাসানো হবে ফুল।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss