spot_img

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন কুমিল্লার শরীফ বলী ওরফে বাঘা শরীফ। গতকাল শনিবার (২৫ এপ্রিল) বলীখেলার ১১৭তম আসরের ফাইনালে রাশেদ বলীকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হন।

চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ২৫ মিনিট লড়াইয়ের পর রাশেদকে পরাভূত করেন বাঘা শরীফ।

২০২৪ সালে জব্বারের বলীখেলার ১১৫তম ও ২০২৫ সালে অনুষ্ঠিত ১১৬তম আসরেও চ্যাম্পিয়ন হয়েছিলেন বাঘা শরীফ। তার বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মণিপুর গ্রামে। অন্যদিকে রানারআপ রাশেদ বলীর বাড়িও একই জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের নসরাইল গ্রামে।

বলীখেলার জন্য লালদীঘি মাঠে তৈরি করা হয় বিশাল বালির মঞ্চ। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালীসহ বিভিন্ন জেলার প্রতিযোগীরা বলীখেলায় অংশ নেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss