spot_img

২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ (সোমবার, ২৫ মে) ভোর সড়ে ৪টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাকের ওপর যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে পড়ে যায়।

এসময় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্ত চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss