spot_img

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

দেশের দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

সরকার কোনো জনতুষ্টবাদী সিদ্ধান্তে বিশ্বাসী নয়; বরং দেশের স্বার্থে দীর্ঘমেয়াদি কাজ করছে— এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (১ জুন) সচিবালয়ে নিজ দফতরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ালেও সরকার জ্বালানির দাম বাড়ায়নি। সরকার এ বিষয়ে একটি বিশেষজ্ঞ পরামর্শক কমিটি গঠন করেছিল। মূলত সেই কমিটির সুপারিশ ও মূল্যায়নের ভিত্তিতেই জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে।

পেশাদার দায়িত্ব পালনে মূলধারার গণমাধ্যমকে বাধা দিলে জিরো টলারেন্স গ্রহণ করা হবে বলেও জানান মন্ত্রী।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss