spot_img

২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সাজেক থেকে ফেরার পথে জিপ উল্টে ৭ পর্যটক আহত

রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক থেকে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় সাত পর্যটক আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ রবিবার (১৮ অক্টোবর) সকালে বাঘাইছড়ি উপজেলার সাজেক রোডের ‘হাউসপাড়া’ এলাকায় পর্যটকবাহী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহত সকলেই মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাসিন্দা।

সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় আহতরা হলেন— আজাহার মিয়া, শাহানারা আক্তার, আরিফুর রহমান, মো. সোহরাব, নাসরিন, মো. শাহজাহান এবং ১৩ বছরের কিশোরী আশা।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে আজাহার মিয়া ও শাহানারা আক্তারের অবস্থা অত্যন্ত গুরুতর। অন্যদিকে নাসরিনের মাথায় আঘাত লেগেছে, শাহজাহানের হাত কেটে গেছে এবং কিশোরী আশার ডান হাত ভেঙে গেছে।

দুর্ঘটনার পরপরই দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss