spot_img

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

জার্মান সুপার কাপ জিতল বায়ার্ন

বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে জার্মান সুপার কাপ জিতে নিয়েছে বুন্দেসলিগা জয়ী বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে সিগনাল ইদুনা পার্কে এই ম্যাচে রবার্ট লেভানদোভস্কির জোড়া গোল ও টমাস মুলারের এক গোলে জিতে যায় বায়ার্ন। অন্যদিকে, বরুশিয়া ডর্টমুন্ডের পক্ষে একমাত্র গোলটি করেন মার্কো রয়েস।

বায়ার্নের নতুন কোচ জুলিয়ান নাগেলসম্যান দলটির দায়িত্ব নেয়ার পর প্রথম জয়ের স্বাদ পেলেন। এর আগে প্রীতিম্যাচ থেকে শুরু করে বুন্দেস লিগার উদ্বোধনী ম্যাচেও জয়ের স্বাদ থেকে বঞ্চিত হন নতুন এই বাভারিয়ান কোচ।

এদিকে সিগনাল ইদুনা পার্কে ম্যাচ শুরুর আগে সদ্যপ্রয়াত জার্মান এবং বায়ার্ন কিংবদন্তি জার্ড মুলারের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করে গোটা স্টেডিয়াম। গত রোববার জার্মানি ও বায়ার্ন মিউনিখের এই কিংবদন্তির মৃত্যু হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss