spot_img

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

খেলা ডেস্ক

সর্বশেষ

মেসিকে নিয়েই আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা

অবশেষে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিকে নিয়েই ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।

২০২২ সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় শিরোপা এনে দিয়েছিলেন মেসি। এবার খেলতে নামলে এটি হবে তার ষষ্ঠ বিশ্বকাপ। এর মধ্য দিয়ে পুরুষ ফুটবলে বিশ্বকাপের ছয়টি আসরে খেলা একমাত্র ফুটবলারদের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে নাম লেখাবেন তিনি।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও এখন মেসির দখলে। এখন পর্যন্ত তিনি খেলেছেন ২৬টি ম্যাচ। ২০২২ বিশ্বকাপে সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা এমিলিয়ানো মার্তিনেজও আছেন দলে।

ইংলিশ ক্লাব ফুটবলে খেলা লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনসো ফার্নান্দেজও জায়গা পেয়েছেন স্কোয়াডে। দলে আছেন এই সময়ের আলোচিত তরুণ নিকো পাজও। তবে বিশ্বকাপ দলে জায়গা হয়নি মার্কুস আকুনা ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসবে এবারের বিশ্বকাপ। ‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে, কানসাস সিটিতে। এরপর ডালাসে ২২ জুন অস্ট্রিয়া ও ২৮ জুন জর্ডানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।

কদিন আগে ইন্টার মায়ামির হয়ে এমএলএস ম্যাচে বদলি হয়ে মাঠ ছাড়েন মেসি। সে সময় তাঁর চোটে পড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে ক্লাব জানায়, মেসি চোটে পড়েননি। তিনি বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশিতে ক্লান্তি অনুভব করছিলেন। আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১৯৮ ম্যাচ খেলেছেন মেসি। বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে খেললে ২০০ ম্যাচের মাইলফলকও ছুঁয়ে ফেলবেন তিনি।

আর্জেন্টিনার বিশ্বকাপ দল:

গোলরক্ষক: হুয়ান মুসো, গেরোনিমো রুই, এমিলিয়ানো মার্তিনেজ।

ডিফেন্ডার: লেওনার্দো বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো, গনসালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মলিনা।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দি পল, ভালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এজেকিয়েল পালাসিওস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।

ফরোয়ার্ড: হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, নিকোলাস গনসালেস, তিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকো পাজ, হোসে ম্যানুয়েল লোপেস, লাওতারো মার্তিনেজ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss