spot_img

৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ডেঙ্গু রোধে শিক্ষার্থীদের জন্য মাউশির নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ডেঙ্গু রোধে শিক্ষার্থীদের ‘হোম ওয়ার্ক’ হিসেবে বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কিছু নির্দেশনা দিতে যাচ্ছে। দ্রুতই সেগুলো শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হবে।

জানা গেছে, গত রোববার (৯ জুলাই) বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদকে বিদ্যালয়ের পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের ঘরবাড়ি পরিষ্কার রাখার নির্দেশনা দিতে বলেন। সে অনুযায়ী দ্রুতই নির্দেশনা পাঠাবে মাউশি।

এ বিষয়ে মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে বলেন, স্কুলের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা সেটা (পরিষ্কার কর্মসূচি) করবে। কিন্তু শুধুমাত্র স্কুলে সতর্ক থেকে লাভ নেই। শিক্ষার্থীরা যেন নিজেদের বাসাতেও এ চর্চা করে, সেজন্য তাদের বিষয়টি হোমওয়ার্ক আকারে দেয়া হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss