spot_img

৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পুরুষের ব্রণ তাড়ানোর পাঁচ উপায়

সুন্দর ত্বক, ঘন কালো চুল, সুস্বাস্থ্যের অধিকারী এসব কিছু থাকা মানেই একজন সুদর্শন পুরুষ। তবে এর জন্য চাই নিজের প্রতি সঠিক যত্ন নেয়া। কিন্তু কাজের তাগিদে সব পুরুষকেই বাইরে বের হতে হয়, তাই যত্নেরও হয় অবহেলা। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ধূলাবালির প্রলেপে ত্বকে ব্রণের সমস্যা দেখা দেয়।

ত্বকে অতিরিক্ত ব্রণ হলে চেহারার আসল সৌন্দর্য ঢাকা পড়ে যায়। গ্রহণযোগ্যতাও কমে আসে সবার কাছ থেকে। এসব কারণে ভুগতে হয় হীনমন্যতায়। তাই ব্রণ সারাতে পুরুষের ত্বকে চাই বিশেষ যত্ন। পুরুষের ত্বক নারীদের তুলনায় অনেক বেশি পুরু। এ কারণে নারীদের রূপচর্চার সঙ্গে পুরুষদের রূপচর্চার কোনো মিল নেই। তাই চলুন জেনে নেয়া যাক পুরুষের ব্রণ সারাতে করণীয়-

> ডিমের ভিটামিন, এমাইনো এসিড, প্রোটিন ব্রণের ওপর কাজ করে। তবে এ ক্ষেত্রে কেবল ডিমের সাদা অংশটুকু ব্যবহার করবেন। ডিমের সাদা অংশের সঙ্গে দুই চা-চামচ মধু মিশিয়ে সমস্ত মুখে লাগিয়ে নিন। আধা ঘণ্টা রেখে তারপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

> মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করুন। দুটি ডিমের সাদা অংশ বের করে নিন। নরম ব্রাশ বা হাত দিয়ে ব্রণের মধ্যে সাদা অংশ লাগান। পাঁচ মিনিট অপেক্ষা করে আবার ডিমের সাদা অংশ দিন। কিছুক্ষণ রাখার পর মুখ ধুয়ে হালকা ধাঁচের কোনো ক্রিম ব্যবহার করুন।

আরো পড়ুন: সর্দি-কাশিতে যা করবেন!

> পেঁপে ব্রণ দূর করার উপাদান হিসেবে চমৎকার। এটি ত্বক থেকে বাড়তি তেল দূর করে এবং মুখের মৃত কোষ দূর করতে সাহায্য করে। তাই পেঁপের ফেস প্যাক বানিয়ে ব্যবহার করুন।

> লেবুর রসের মধ্যে রয়েছে সাইট্রিক এসিড। আরো রয়েছে এল-এসকোরোবিক এসিড, যা প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্টের উৎস। একটি তুলোর টুকরোর মধ্যে লেবুর রস মিশিয়ে ব্রণে লাগান। সারা রাত রাখুন। ব্রণ দূর করতে এই পদ্ধতিও বেশ কার্যকর।

> ব্রণ দূর করতে মধুও খুব উপকারী। এর ভেতর আছে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি সেপটিক উপাদান, যা ব্রণ দূর করতে বেশ কার্যকরী। মিষ্টি স্বাদের এই খাবারটি মাস্কের মতো মুখে লাগান। পাঁচ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন।

আরো যা মনে রাখা জরুরি

> খাওয়া-দাওয়ার অনিয়মের কারণেও ত্বকে ব্রণ দেখা দিতে পারে। তাই নিয়ম মেনে খান।

> তৈলাক্ত ত্বকে ব্রণের সংক্রমণ বেশি হয়। তাই সব সময় মুখ পরিষ্কার রাখুন। বাইরে থেকে ঘরে ফিরে ঠাণ্ডা পানির ঝাপটা দিন।

> মুখে সাবান ব্যবহার না করে নমনীয় ফেসওয়াশ ব্যবহার করলে ভালো উপকার পাবেন।

> দিনে কমপক্ষে দুই বার গোসল করুন। এতে ত্বক পরিষ্কার থাকে, ব্রণ কমাতে সাহায্য করে।

> বেশি তৈলাক্ত খাবার, ভাজাপোড়া খাবার এড়িয়ে শাকসবজি বেশি খান। সুস্থ সুন্দর থাকতে স্বাস্থ্যের জন্য উপকারী খাবার আগে বাছাই করুন।

> মুখে ব্রণ দেখা দিলে তা নখ দিয়ে খোঁটাখুঁটি করা একদম ঠিক নয়। এতে ত্বকে ব্রণের দাগ স্থায়ী হয়ে যায়।

> পর্যাপ্ত বিশুদ্ধ পানি পানের অভ্যাস করুন। এটি দেহের অধিকাংশ রোগের হাত থেকে বাঁচাতে সক্ষম।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss