spot_img

৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক ডেস্ক

সর্বশেষ

কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত

ভারতের জম্মু ও কাশ্মীরের উরি সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে অনুপ্রবেশের চেষ্টার সময় ভারত ও পাকিস্তান বাহিনীর মধ্যে গোলাগুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সেনাবাহিনীর বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ১২ আগস্ট রাতে অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করেছিল। ভারতীয় সেনারা বাধা দিলে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। গোলাগুলিতে হাবিলদার অঙ্কিত এবং সিপাহী বানোথ অনিল কুমার তাদের পোস্ট রক্ষা করার সময় মারাত্মক আহত হন। পরে একজন মারা যান। আর অনুপ্রবেশকারীরা খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে পালিয়ে যায়।

অপারেশন সিন্দুরের পাক-ভারত সীমান্ত গত দুই মাস শান্ত ছিল। কিন্তু সম্প্রতি উভয় দেশের মধ্যে বাকযুদ্ধ শুরুর পর সীমান্তে ফের উত্তেজনা দেখা দিয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss