spot_img

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শুক্রবার থেকে তুরাগ তীরে শুরু হচ্ছে জোড় ইজতেমা

আগামীকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হবে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে দুই দিনের জোড় ইজতেমা। মাওলানা যোবায়ের অনুসারীরা এ উপলক্ষে ইজতেমার সকল প্রস্ততি নিয়েছেন। আগামী শনিবার মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমার সমাপ্তি ঘটবে। এর আগে জোড় ইজতেমা উপলক্ষে গতকাল বুধবার থেকেই মুসল্লিরা ময়দানে প্রবেশ করতে শুরু করেছেন।

জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে ময়দানের উত্তর পাশে মুন্নু কটন টেক্সটাইলস মিলসের পাশে অবস্থিত টিনসেডে। চারটি জেলার মুসল্লিরা অংশ নেবেন এই জোড় ইজতেমায়। এর মধ্যে মানিকগঞ্জ জেলার চারশ, টাঙ্গাইল জেলার চারশ, গাজীপুর জেলার সাতশ ও ঢাকা জেলার দুই হাজার পাঁচশ মুসল্লি অংশ নিতে পারবেন। সর্বমোট চার হাজার মুসল্লি উপস্থিত থাকতে পারবেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এ বিষয়ে বলেন, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

টঙ্গীর ময়দানে আগত মুসল্লিদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জিএমপি উপ-পুলিশ কমিশনার ইলতুৎ মিস।

 

চস/এএম

Latest Posts

spot_imgspot_img

Don't Miss