spot_img

২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

ঈদুল ফিতরের চাঁদ দেখা উপলক্ষে আজ বুধবার (১২ মে) সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠক শেষে পবিত্র ঈদুল ফিতর বৃহস্পতি না শুক্রবার হবে তা জানা যাবে।

সন্ধ্যা সোয়া ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

আজ চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন হবে। অন্যথায় পরের দিন শুক্রবার মুসলিম সম্প্রদায় ঈদুল ফিতরের আনন্দে মেতে উঠবে তার কোনো সন্দেহ নেই।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

আরো পড়ুন: আজ পবিত্র লাইলাতুল কদর

টেলিফোন নম্বর- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর- ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss